• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
 প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে যশোরে তরিকুল ইসলাম নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী মিনা খাতুন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল অভিযোগের সত্যতা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জনতা ব্যাংকের বেনাপোল শাখার ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত তরিকুল ইসলাম শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে জনতা ব্যাংকের বেনাপোল শাখায় কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ অক্টোবর পারিবারিকভাবে তরিকুল ইসলামের সঙ্গে মিনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মিনা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই তরিকুল ইসলাম তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি স্বামীর নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তরিকুল ইসলাম কুলছুম খাতুন (৩৬) নামে এক নারীকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। এ সময় ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।
কুলছুম খাতুন ঝিকরগাছা উপজেলার রায়পটন গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
মিনা খাতুনের অভিযোগ,প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার কারণ জানতে চাইলে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় অসহায় হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd