
আহ্বান নিউজ:
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান আলী (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-সংলগ্ন দিয়াড়া এলাকায় নারায়ণগাছির আগে এ দুর্ঘটনা ঘটে। রমজান আলীর বাড়ি যশোর সদর উপজেলার আশিংড়ি গ্রামে। তিনি মৃত রাধা আলী মোড়লের ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে যশোরে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।