• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহ্বান নিউজ:
যশোরের শার্শায় সুরাইয়া ইয়াসমিন (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে শার্শা উপজেলার যাদবপুর মোল্লাপাড়া গ্রামে সুরাইয়ার নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত খোকনের নাতনি। দীর্ঘদিন ধরে মা রেখা খাতুন ও ছোট বোন ফাতেমার সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রোববার রাতে খাওয়াদাওয়া শেষে সুরাইয়া ঘরের একটি কক্ষে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে তার নানি ঘুম থেকে উঠে কক্ষে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে সুরাইয়াকে ওড়না দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিচে নামায়। পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের দাবি, কিশোরীটির ওপর ‘উপরি দোষ’ ছিল।
অন্যদিকে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠ হাকিমপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেনের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আনসার আলীর ছেলে এবং পেশায় কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে হাত-পা পরিষ্কার করার জন্য পানির মোটর চালু করতে যান কামাল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
দুটি ঘটনায়ই সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd