
আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও বৃত্তি বিষয়ে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় এ সেমিনার সিরিজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ‘অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।