• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর খোলাডাঙ্গায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম,প্রধান আসামি আটক

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি ইমাম গাজীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ। এ ঘটনায় মামলার অপর দুই আসামি শহিদুল ইসলাম ও রেখা খাতুন পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খোলাডাঙ্গা গাজীপাড়া গ্রামের রুবি খাতুনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৮ অক্টোবর দুপুরে ইমাম গাজী, শহিদুল ইসলাম ও রেখা খাতুনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন রুবি খাতুনের ছেলে মানিক গাজীর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে রুবি খাতুন, তাঁর ছেলে শাকিল গাজী ও মেয়ে রুনা খাতুনকেও মারধর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd