
আহ্বান নিউজ:
যশোর শহরের ধর্মতলা এলাকায় ভাড়া বাসা থেকে ইতি খাতুন (২৬) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের যুগিপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
শুক্রবার তাঁর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাড়ির মালিক ও স্বজনদের সহযোগিতায় মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।