
আহ্বান নিউজ:
যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা দাবিতে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিশোরের বাবা আবুল কালাম আজাদ।
অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর পূর্বপরিচয়ের সূত্র ধরে রিয়াদ নামের এক যুবক কিশোরকে ডেকে নিয়ে যান। পরে তাকে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে মারধর, গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা ও জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ রয়েছে। বিকেল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া ও ছেলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার বাবা।