
আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলায় স্বামী বিদেশে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে চান্দুটিয়া গ্রামে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বিল্লাল। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন।
পুলিশ জানায়,শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।