
আহ্বান নিউজ:
যশোরের বিভিন্ন থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাহিদ হাসান, খলিলুর রহমান, জামাল উদ্দিন নয়ন, মনিরুজ্জামান মনু মিয়া ও হাসানুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে জাহিদ হাসান ও খলিলুর রহমানকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। অন্যদিকে, শার্শা থানা পুলিশ জামাল উদ্দিন নয়ন ও মনিরুজ্জামান মনু মিয়াকে এবং চৌগাছা থানা পুলিশ হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।