
আহ্বান নিউজ:
মাগুরায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তলসদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত প্রায় বারোটার দিকে মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি মাগুরা পৌরসভার কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।