কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর-২৫) সন্ধ্যায় উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্নে বিএনপি কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্ত দিবস অনুৃষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, সাবেক যুগ্ম আহবায়ক আল মাহমুদ ছোট্ট, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলে রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মৌতলার সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মথুরেশপুরের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরু, ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, তারালীর সাবেক আহবায়ক এনামুল হক এনাম, দক্ষীন শ্রীপুরের সাবেক সেক্রেটারী নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়নের সাবেক আহবায়ক আবুল কালাম মেম্বর, নলতার সাবেক সদস্য সচিব মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীর, সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তাজ, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক মিলন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সম্পাদিকা তৈয়েবা তোহা প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পরে কালিগঞ্জে আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে সর্ববৃহৎ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।