
আহ্বান নিউজ:
যশোরে চুরির মামলায় সজিব ওরফে রানা (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ভাঙ্গারি ব্যবসায়ী তুহিনকে এক বছরের প্রবেশন শর্তে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়,চুরির ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ে সজিব ওরফে রানাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর ভাঙ্গারি ব্যবসায়ী তুহিনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের প্রবেশন শর্তে সাজা দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।