• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ছাত্রীনিবাস মালিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের কারবালা এলাকার একটি ছাত্রীনিবাসের ভবন মালিকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের ভবনের ভেতরে আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের কারবালা এলাকার বনবীথি লেনের ‘তিন ভাই ভবন’ নামে পাঁচতলা ভবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভবনটির পঞ্চম তলায় মালিক আনোয়ার হোসেন নিজে বসবাস করেন এবং অন্যান্য ফ্ল্যাটে ছাত্রীরা থাকেন বলে জানা গেছে।
ছাত্রীদের অভিযোগ, আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে তাঁদের সঙ্গে অসদাচরণ ও অশোভন আচরণ করতেন। বিশেষ করে নতুন ছাত্রীদের উদ্দেশে তিনি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন বলেও অভিযোগ রয়েছে। এসব আচরণের প্রতিবাদ করায় একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ভবনের মূল ফটকে তালা দিয়ে ছাত্রীদের আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।
পরে ছাত্রীরা একত্র হয়ে ঘটনার প্রতিবাদ করেন। রাত আনুমানিক ৮টার দিকে তাঁরা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে আনোয়ার হোসেনের স্ত্রী মূল ফটকের তালা খুলে দেন। তবে পুলিশ আসার খবর পেয়ে আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ছাত্রীদের পক্ষ থেকে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd