• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আলীম দাফাদারের ছেলে। আহতরা হলো একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে লিখন (১৫) ও ওসিমের ছেলে ফাহিম (১৫)। তারা সবাই চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ফাসতলা এলাকায় পৌঁছালে মহেশপুর থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পিকআপটি না থেমে পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন,নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd