• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে বিএনপি নেতার বাসার সামনে থেকে তার চুরি, আটক ২

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙারি দোকান থেকে চুরি করা তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা ও কিছু রড উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বারান্দি পাড়ার সজীব ও হাইকোর্ট মোড় এলাকার সেতু ট্রেডার্সের মালিক তুহিন। শুক্রবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সজীবকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরি হয়। শহরের বিভিন্ন স্থানে তার চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে সজীবকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সজীব বিদ্যুতের তার চুরি ও চুরি করা মালামাল বিক্রির বিষয়ে তথ্য দেন। পরে শনিবার সকালে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে হাইকোর্ট মোড়ের ওই ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। তুহিন দোকান খুলে দিলে সেখানে থাকা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, চোরেরা বিদ্যুতের তার সরাসরি ভাঙারি দোকানে বিক্রি না করে তারের ভেতরের তামা আলাদা করে বিক্রি করত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd