• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

শার্শায় আওয়ামী লীগ নেতাসহ আটক দুই 

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের শার্শায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম (৪৫) ও গাঁজা সেবনের অভিযোগে হোসেন আলী (৫২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তিনি নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তদন্তের স্বার্থে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি নাভারণ যাদবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, প্রকাশ্যে মাদক সেবন ও এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd