• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

জ্বালানি তেলের দাম কমানোসহ ৬ দফা দাবিতে যশোরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।
বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
সমাবেশ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-ক্ষেতমজুরদের স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd