• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে উদ্যোগ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়াতে ‘কোডিং পদ্ধতি’ চালু হতে যাচ্ছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীর নাম, রোল নম্বর বা পরিচয় গোপন রেখে বিশেষ কোডের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করবেন পরীক্ষক।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬৭তম একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার খাতা মূল্যায়নে এ পদ্ধতি অনুসরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। পরীক্ষক ও শিক্ষার্থীর পূর্বপরিচয় বা ব্যক্তিগত ধারণার কারণে মূল্যায়নে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। কোডিং পদ্ধতি চালু হলে এ ধরনের পক্ষপাতের সুযোগ কমে আসবে।
তিনি বলেন, কোডিং ব্যবস্থায় পরীক্ষক শিক্ষার্থীর নাম বা রোল নম্বর না জেনেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন। এতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে এবং একাডেমিক মূল্যায়ন ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়বে। আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো থেকেই পর্যায়ক্রমে এ পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, একাডেমিক শৃঙ্খলা ও খাতা মূল্যায়নের গুণগত মান উন্নয়নে কোডিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষাব্যবস্থাকে বিতর্ক ও সন্দেহের ঊর্ধ্বে রেখে শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd