• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :

যশোর অফিস: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে সংগঠনের সভাপতি শাহরিয়ার আমিরের নেতৃত্বে শহরের পাইপপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর থানা কমিটির সহসভাপতি কামরুজ্জামান রাজেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্করসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান। তাদের বক্তব্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং এসব কারণে কৃষি, শিল্প ও জনজীবনে সৃষ্ট প্রভাবের বিষয়গুলো উঠে আসে।

বক্তারা শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে ন্যূনতম মজুরি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান। একই সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।

এ ছাড়া দেশকে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব-যুদ্ধে সম্পৃক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd