আহবান নিউজ :
যশোর সদর উপজেলার ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মশিয়ার রহমানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
তিনি জানান , মশিয়ার রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।