
আহবান নিউজ :
বাংলাদেশের সকল জেলায় বর্তমান ডেঙ্গুর মহামারী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর নির্দেশনায় মানবিক সহায়তায় আনুমানিক দুই লক্ষ টাকার ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন যশোর সিভিল সার্জন কার্যালয়ে বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা মাসুদ রানা, ডিপুটি সিভিল সার্জন ডা নাজমুল সাদিক রাসেল, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাহিনুল হক রিয়ন, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন , সিনিয়র সহ সভাপতি ডাক্তার মো আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক চঞ্চল হোসাইন, কোষাধ্যক্ষ ডাঃ শেখ আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক জোসনা খাতুন, নির্বাহী সদস্য ডাঃ নাসিম রেজা, মোঃ নুরুজ্জামান, অধ্যাপক ডাঃ এ এইস এম আব্দুর রউফ, গাজী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, আল্ট্রভিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নির্মল কুমার, ন্যাশনাল হরমোন কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুজ্জাম শরিফ, পদ্মা নার্সিং হোমের পরিচালক মোঃ রুহুল কুদ্দুস, যশোর ল্যাব এইড ডায়াগনস্টিক, ফাস্ট এইড ডায়াগনস্টিক, দেশ ক্লিনিক, মর্ডান হাসপাতাল, এ্যাপোলো ডায়াগনস্টিক, আধুনিক হসপিটাল, কমটেক ডায়াগনস্টিক, আরজে হসপিটালের প্রতিনিধি সহ প্রমূখ।