
আহবান নিউজ :
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে।
সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে জানানো হয় ১৬ আগস্ট বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৪১৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। তবে এ বছর জেলায় ডেঙ্গুতে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ জন এবং অন্যান্য হাসপাতালে আরও কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে সিভিল সার্জন অফিসের তথ্য মতে জানা যায়।