• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

এসএসসি পরীক্ষায় সাফল্য : মানুষের সেবায়  আত্মনিয়োগ করতে চায় জারিফা

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী জারিফা আলম। সে ভবিষ্যতে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়।
জারিফার পিতা মাহাবুব আলম লাবলু দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং মাতা আকলিমা খাতুন একজন গৃহিণী। তারা যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা। জারিফার এই সাফল্য অর্জন ও ভালো ফলাফলে তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত।
তার পিতা মাহাবুব আলম লাবলু জানান, জারিফা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। সে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হতে পারে, সে জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে জারিফা জানায়, “এই ফলাফলের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমার স্বপ্ন ভবিষ্যতে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এবং মানুষের সেবা করা।” মেধাবী এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দৈনিক স্পন্দন পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd