
আহবান নিউজ :
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
যশোর সিভিল সার্জন কার্যালয়ের ১০ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৭২ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে অভয়নগরে ১ জন, কেশবপুরে ২ জন, মনিরামপুরে ১ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জনসহ মোট ৮ জন ভর্তি হয়েছেন।