• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

এসএসসি :  যশোর বোর্ডে শতভাগ পাস ৩৬ প্রতিষ্ঠানে, শূন্য পাস ১১টিতে

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—খুলনা পাবলিক কলেজ, যশোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ যশোর, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় যশোর, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনাসহ বিভিন্ন জেলার আরও ২৬টি প্রতিষ্ঠান।
অন্যদিকে শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সাতক্ষীরা ওয়াইশা মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় খুলনা, ডি. এন. একতা বালিকা উচ্চ বিদ্যালয় বাগেরহাট, গোদাড়া মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা, চাঁদুয়া সামশকাটি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, শরশতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোরসহ অন্যান্য প্রতিষ্ঠান।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে সামগ্রিক পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd