• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ২১

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৩৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৮ জন, অভয়নগরে ১ জন, বাঘারপাড়ায় ৫ জন, চৌগাছায় ১ জন এবং ঝিকরগাছায় ৬ জন ভর্তি রয়েছেন। অন্য উপজেলাগুলোতে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত এ প্রতিবেদনে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd