• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা একসঙ্গে রাজপথে ছিলেন, তাঁদের কেউ কেউ এখন কথায় কথায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং অশালীন বক্তব্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারকে ব্যর্থ করে আবারও কি ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটাতে চান?
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার, অর্থপাচারকারীদের শাস্তি কিংবা রাষ্ট্র সংস্কারের গঠনমূলক প্রস্তাব নিয়ে তারা কোনো কথা বলে না।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি ও শূন্য রাজকোষের দায়িত্ব নিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুমকি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নয়, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছেন। বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথাও স্মরণ করেন তিনি।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছিল, সেই ঐক্য ধরে রেখে দেশে গণতন্ত্র, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুমন ও আসাদুজ্জামান আসাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd