• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যবিপ্রবিতে জাপানের ফেলোশিপ ও গবেষণা তহবিল বিষয়ে সেমিনার

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
জাপানের বিভিন্ন ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের সুযোগ-সুবিধা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস)-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের জন্য দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান করে। কিন্তু তথ্যের অভাব ও আবেদন কম হওয়ায় বাংলাদেশের গবেষকরা এ সুযোগ থেকে তুলনামূলকভাবে কম উপকৃত হচ্ছেন। তিনি বলেন, এ ধরনের সেমিনার তরুণ গবেষকদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। দেশের তরুণ শিক্ষকরা যাতে সঠিক তথ্যের অভাবে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই এ আয়োজন। তিনি দেশে বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলম। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd