আহবান নিউজ :
বেনাপোল কাস্টমস হাউসের আয়োজিত প্রকাশ্য নিলামে জব্দকৃত ২৩০ কেজি চিল্ড হিলসা (ইলিশ) সর্বোচ্চ দর দিয়ে কিনে নিয়েছে ইউএস এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইউনুস আলী সর্বোচ্চ দরদাতা হিসেবে নিলাম লাভ করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গুদারের (বিবিধ সাইট) প্রাঙ্গণে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন। প্রতিযোগিতামূলক দর মূল্যায়নের পর ইউএস এন্টারপ্রাইজকে সফল দরদাতা ঘোষণা করা হয়।
কাস্টমস সূত্র জানায়, জব্দ ও বাজেয়াপ্ত করা ২৩০ কেজি চিল্ড হিলসা বিক্রির জন্য পূর্বে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নির্ধারিত শর্ত পূরণ করে আগ্রহী ব্যবসায়ীরা নিলামে অংশ নেন।
কাস্টমস কর্তৃপক্ষের দাবি, সরকারি বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।