
হবান নিউজ :
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ কাসেমী। বৈঠকে সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন। সভাপতিত্বে মাওলানা মাসুম বিলাহ’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা রমিজুদ্দীন, মাওলানা নজিরুদ্দীন, মুফতী হাফিজুর রহমান প্রমুখ। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ সাপেক্ষে হাফেজ মাওলানা বেলায়েত সাহেবকে সভাপতি এবং মাওলানা মাসুম বিল্লাহকে বাংলাদেশ খেলাফত মজলিশ যশোর জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।