
আহবান নিউজ :
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় আরও ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ জন। নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগরে ৮ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ২ জন এবং মনিরামপুরে ৩ জন ভর্তি রয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাঘারপাড়া, চৌগাছা ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন সুস্থ হয়েছেন, ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।