• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

আসন্ন ইউপি নির্বাচন: আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার নাভারণে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মূল আলোচনার বিষয়–কে হচ্ছেন আগামী দিনের ৭ নং নাভারণ ইউনিয়ন পরিষদের কর্ণধার। এই নির্বাচনী আলোচনার শীর্ষে এসেছেন নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো. নজরুল ইসলাম।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, নজরুল ইসলাম একজন পরোপকারী ও মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমর্যাদার কারণে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন। তিনি নির্বাচিত হলে নাভারণ ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
নজরুল ইসলাম বলেন, আমি ছাত্রজীবন থেকেই দল ও জনগণের কল্যাণে কাজ করছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমৃত্যু আমি নাভারণবাসীর কল্যাণে নিয়োজিত থাকতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
এলাকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব ও তরুণ ভোটার জানান, ৭ নং নাভারণ ইউনিয়নকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নজরুল ইসলামের মতো একজন শিক্ষিত, মার্জিত ও গ্রহণযোগ্য মানুষকে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। তৃণমূলের সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় নিঃস্বার্থভাবে পাশে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd