• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী বৃহস্পতিবার, যশোর সাংবাদিক ইউনিয়নের দিনব্যাপী কর্মসূচি

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
অকুতোভয় কলমযোদ্ধা ও দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচি পালন করবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
জেইউজে সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবে সমবেত হওয়া, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল। এরপর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণসভা।
হত্যাবার্ষিকীর সকল কর্মসূচিতে জেইউজের সদস্যসহ জেলার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
এদিকে, হত্যাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সোমবার (১৩ জুলাই) সকালে জেইউজে কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেইউজের সভাপতি সাজেদ রহমান। সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো এবং সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd