• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপি নেতা  নূর উন নবীর  মৃত্যুবার্ষিকী বুধবার

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর থানা বিএনপির সাবেক সভাপতি এবং যশোর পৌরসভার তৎকালীন তিন নম্বর ওয়ার্ডের (বর্তমান ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার নূর উন নবীর পঞ্চম মৃত্যুবার্ষিকী বুধবার (১৫ জুলাই)।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী নূর উন নবী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সভাপতি হওয়ার আগে তিনি ছিলেন যশোর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক।
তার নেতৃত্বে যশোর সদর উপজেলায় বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল। রাজনৈতিক জীবনে তিনি ৭২টি মামলায় আসামি হয়েছিলেন। তারমধ্যে উদীচী ম্যাসাকার মামলা অন্যতম।
এই মামলায় প্রয়াত জননেতা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলামও আসামি ছিলেন।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নূর উন নবী অসংখ্যবার কারাবরণ করেছেন। সর্বশেষ কারাবরণের পর তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। সে কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২০২১ সালের ১৬ জুলাই তিনি মারা যান।
পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নূর উন নবীর পরিবারের পক্ষ থেকে বুধবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে এদিন বিকেল ৪টায় শংকরপুর ছোটনের মোড়ে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd