• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের শংকরপুর এলাকা থেকে একটি চাকুসহ কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পূর্ব বারান্দীপাড়ার মাসুদুর রহমানের ছেলে শাওন হোসেন এবং অপরজন একই এলাকার এক কিশোর। মঙ্গলবার দুপুরে শহরের রামকৃষ্ণ মিশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দুইজনসহ আরও কয়েকজন প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে শাওন হোসেনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে শাওনকে কারাগারে এবং অপর কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আটক দুজন কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd