
আহবান নিউজ :
যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতৃত্বে ডিবির একটি দল চৌগাছা উপজেলার দিঘলসিংহ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আশরাফুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে তার বাড়ির পাশ থেকে ৩০ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ আটক করা হয়।
আটক আশরাফুল ইসলাম দিঘলসিংহ (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।
ডিবি পুলিশ জানায়,এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।