• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুরআন পড়ি, জীবন গড়ি’ স্লোগানে যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির কুরআন বিতরণ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
 কুরআন পড়ি, জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে ব্যতিক্রমধর্মী কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির ধারাবাহিক সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 (১২ জুলাই) রাতে প্রেসক্লাব যশোরের তৃতীয় তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে পবিত্র কুরআনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে মানুষ অন্যায়-অবিচার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয় এবং সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারে।
 সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট জি.এম. মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার,মোজাম্মেল হক,। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতণ আচার্য,প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, রায়হান কবীর, ডা আব্দুল্লাহ আল মামুন,শরীফুল ইসলাম,মুক্তাদির রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd