• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ

কালিগঞ্জ থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত,

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কালিগঞ্জ থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত,

ডাঃ কেরামত আলী
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি শনিবার (১২ জুলাই-২৬) দুপুর দেড়টায় ঘটে।

থানা সূত্রে জানা গেছে, পুরাতন থানা ভবন ভাঙার কাজ চলাকালীন শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময়ে শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) এর ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন আছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও দোকানদার বলেছেন- ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। যেটা থানা পুলিশসহ কারোর জানা ছিলনা।

থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এবিষয়ে বলেন- থানার পুরাতন ভবনটি ঠিকাদারির মাধ্যমে ভাঙার কাজ চলমান ছিলো। হঠাৎ দুপুরে বিকট শব্দ হলে আমিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনার তদন্ত করে উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd