• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের কাজিপুরে ছেলের হাতে মা আহত

Reporter Name / ৪২০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মুন্সিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলে মাহাবুবুল হক ওরফে পল্লী চিকিৎসক মাহফুজের আঘাতে মা আনোয়ারা বেগম গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আহত আনোয়ারা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরোল হকের চতুর্থ ছেলে মাহফুজ জোরপূর্বক জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টা করলে মা বাঁধা দেন। এ সময় তিনি মারধরের শিকার হয়ে অচেতন হয়ে পড়েন। অন্য সন্তান ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ভুক্তভোগী মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছোট ছেলে জমি নিয়ে বিরোধ ও হুমকি দিয়ে আসছিল। অপরদিকে বড় ভাইয়েরা জানান, মাহফুজ চারিত্রিকভাবে বেপরোয়া এবং পরিবার থেকে আলাদা বসবাস করছেন।
তবে মাহফুজ দাবি করেন, তিনি মারধর করেননি; মা তর্কের এক পর্যায়ে পড়ে গিয়ে আঘাত পান। তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, অভিযোগের তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd