• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোরে বারির আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

শহিদ জয় :

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের উদ্যোগে ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, কৃষিবিদ আলমগীর বিশ্বাস, ড. মো. আশরাফুল আলম এবং ড. সৈয়দ মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান ও অরিণ অগ্নিলা রহমান।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম এবং কৃষি সম্প্রসারণের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা প্রয়োজন। তারা কৃষকের চাহিদাভিত্তিক গবেষণা, আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

কর্মশালায় খুলনা বিভাগের ১০জেলার বারির বিভিন্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ এবং কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd