• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি। বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টু। জেলা কমিটির সদস্য মুহিবুল্লাহ মুহিবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মান এবং জাতীয় মর্যাদার পরিপন্থী।
সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র স্বাধীন বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd