• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ফেন্সি মার্কেটে আগুনে তিন দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

শহিদ জয় :
যশোর শহরের বড় বাজার ফেন্সি মার্কেটে অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির তিনটি দোকান পুড়ে গেছে। রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা প্রাথমিক ধারণা করছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় বাজার ফেন্সি মার্কেটের একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বর্ষির ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম আরো বলেন,যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হত।
ফায়ার সার্ভিস জানায়,প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।
এদিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd