• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে টেকসই গবেষণা ও বৈজ্ঞানিক লেখালেখি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
{"data":{"source_platform":"mobile_2","pictureId":"e10a051dbd214e8cbb2aea0c58b6d37c","appversion":"8.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"hd_quality_face"},{"panel":"light_sensitive"},{"panel":"one_key_edit"}]},"effect_type":"tool","effect_id":"edit"},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"hd_quality_face"},{"panel":"light_sensitive"},{"panel":"one_key_edit"}]}}"}

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে “ইনোভেটিভ রিসার্চ ফর অ্যা সাসটেইনেবল ফিউচার অ্যান্ড মাস্টারিং সায়েন্টিফিক রাইটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে গবেষণার মূল্যায়ন হয় এর বাস্তব প্রভাব বা ইমপ্যাক্টের ভিত্তিতে। তাই তরুণ গবেষকদের সমাজের সমস্যা সমাধানমুখী ও শিল্পক্ষেত্রে কার্যকর গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি গবেষণায় সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ডাটা ম্যানিপুলেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নেতিবাচক ফলাফলও গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্ট আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এস. এম. তারেক আবেদিন এবং যবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হক।
এসময় যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, সেমিনারের আহ্বায়ক ড. জান্নাতুল কাওসার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান খান, এসিএস স্টুডেন্ট চ্যাপ্টার জাস্টের সভাপতি ও সহ-সভাপতিসহ শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী অন্নী আফরিন ও আরিফান নাহার অর্নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd