• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর বোর্ডে এইচএসসির বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ২,৩৬২

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
 চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) পরীক্ষা শনিবার (৪ জুলাই) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ৮৬ হাজার ৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৪ হাজার ৪২২ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে খুলনা জেলায় ১৬ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮৮ জন। বাগেরহাটে অংশ নেয় ৫ হাজার ৭০৯ জন, অনুপস্থিত ১৫৯ জন। সাতক্ষীরায় ৯ হাজার ২৩৯ জন অংশ নেয়, অনুপস্থিত ২৬৮ জন। কুষ্টিয়ায় অংশ নেয় ১১ হাজার ২৫১ জন, অনুপস্থিত ২৭৭ জন। চুয়াডাঙ্গায় ৫ হাজার ৫৭৪ জন অংশ নেয়, অনুপস্থিত ১৫৯ জন। মেহেরপুরে অংশ নেয় ২ হাজার ২৫০ জন, অনুপস্থিত ৭৭ জন। যশোরে অংশ নেয় ১৫ হাজার ১৫৫ জন, অনুপস্থিত ৩৩৬ জন। নড়াইলে অংশ নেয় ৩ হাজার ৪৬১ জন, অনুপস্থিত ১১৭ জন। ঝিনাইদহে অংশ নেয় ১০ হাজার ৪৩৩ জন, অনুপস্থিত ৩২১ জন এবং মাগুরায় অংশ নেয় ৪ হাজার ৬৯৮ জন, অনুপস্থিত ছিল ১৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd