• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি ১১

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের সবাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বাঘারপাড়া,চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে কাউকে রেফার করতে হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd