• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু রোগী শনাক্ত, সুস্থ ৭

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আহবান নিউজ :
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলায় ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবাই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২৪ জন সুস্থ হয়েছেন। এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd