• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুলে বৃক্ষরোপণ ও র‍্যালি

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আহবান নিউজ :
 ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় সোমবার যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি আবু হুসাইন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূগোলের প্রভাষক মোছা. কবিতা পারভীন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd