• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে পাঠানো হলো ৪৬ আসামি যশোরের শার্শায় নির্মাণ শ্রমিক আহত যশোর বোর্ডে এইচএসসির সাত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১৫৬, বহিষ্কার ১ যশোর সফরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বোর্ডের অফিস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।
 সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, অডিট অফিসার খুরশিদ আলম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৯টি ইভেন্টে ৭৭ জন বিজয়ীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd