• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং, প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রমকে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন বিকেল যশোর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এতে পুলিশ সদর দপ্তর থেকে আগত কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে। দায়িত্ব পালনকালে সবাইকে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে প্রার্থীদের দালাল ও প্রতারক চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়।
এদিকে একই দিন সকাল ৮টা থেকে পুলিশ লাইন্সে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সুপার সরেজমিনে উপস্থিত থেকে বিভিন্ন পর্যায় পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,নিয়োগে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করে দ্বিতীয় দিনের পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তর থেকে আগত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd