• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে সাবেক কাউন্সিলর টাক মিলনকে আদালতে হাজির

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩১ মিনিটে কেন্দ্রীয় কারাগার যশোর থেকে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনার্স ভ্যানে সশস্ত্র পুলিশ পাহারা এবং গোয়েন্দা নজরদারি ছিল।
জাহিদ হোসেন মিলন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার শেখ রুস্তম আলীর ছেলে। তিনি কোতোয়ালি থানার মামলা নং-৪৯, জিআর-৯৫৪/২৫-এর আসামি। মামলাটি ২০২৫ সালের ১৩ নভেম্বর দায়ের করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির ১৪৩ ও ৪৩৫ ধারায় অভিযোগ রয়েছে।
আদালতে হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd